মুখের সৌন্দর্যের ক্ষেত্রে একটি বড় সমস্যা হলো এই ব্ল্যাকহেডস। আমাদের অনেকেরই নাকে ও মুখে ব্ল্যাকহেডস ওঠে। নারী-পুরুষ সবার জন্যই অনেক বিরক্তিকর একটি বিষয় এটি। এই সমস্যা দূর করতে অনেক খরচও করে ফেলেন অনেকে। কিন্তু রান্নাঘরে থাকা উপাদান আলু দিয়েই এই ব্ল্যাকহেডস দূর করা যায় সহজে।
আলুতে প্রাকৃতিক অ্যাস্ট্রিঞ্জেন্ট উপাদান রয়েছে যা ত্বকের ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করে। এটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে এবং পরিষ্কার রাখতে সহায়তা করে। ত্বকের যত্নে আলু অত্যন্ত কার্যকরী একটি উপাদান।
চলুন জেনে নেই কিভাবে আলু দিয়ে ব্ল্যাকহেডস
১. কাঁচা আলুর পেস্ট
একটি কাঁচা আলু খোসা ছাড়িয়ে গ্রেট করুন। পেস্টটি সরাসরি ব্ল্যাকহেডস আক্রান্ত স্থানে লাগান। ১০-১৫ মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।
২. আলুর রস
কাঁচা আলু থেকে রস বের করুন। একটি তুলার বলে আলুর রস লাগিয়ে ব্ল্যাকহেডসের জায়গায় মাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন করলে ভালো ফলাফল পাবেন।
৩. আলু এবং মধুর প্যাক
এক টেবিল চামচ আলুর রসে এক টেবিল চামচ মধু মেশান। মিশ্রণটি ব্ল্যাকহেডসের জায়গায় লাগান। ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন।
৪. আলু এবং লেবুর রস
এক চামচ আলুর রসে এক চামচ লেবুর রস মেশান। মিশ্রণটি তুলার সাহায্যে ব্ল্যাকহেডসের জায়গায় লাগান। ১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ থেকে ৩ দিন লাগান।
৫. আলুও অ্যাপেল সাইডার ভিনেগার
একটি আলু অ্যাপেল সাইডার ভিনেগারের সঙ্গে মিশিয়ে ভাল করে ব্লেন্ড করুন বা মিহি করে বেটে নিন। আলু আর অ্যাপেল সাইডার ভিনেগারের মিশ্রণটি সামান্য পানি দিয়ে পাতলা করে নিন। এবার এই মিশ্রণটি একটি বাটিতে ঢেলে ডিপ ফ্রিজে ৩-৪ ঘণ্টা রেখে দিন। এ বার বরফ হয়ে যাওয়া আলু আর অ্যাপেল সাইডার ভিনেগারের মিশ্রণের টুকরো নিয়ে ত্বকের উপর (বিশেষ করে ব্ল্যাকহেডস আক্রান্ত স্থানে) মালিশ করুন। কিছুক্ষন পরে মুখ ধুয়ে ফেলুন। দিনে ২-৩ বার এই পদ্ধতিতে আলু আর অ্যাপেল সাইডার ভিনেগারের মিশ্রণটি দিয়ে ত্বকের ব্ল্যাকহেডস আক্রান্ত স্থানে মালিশ করতে পারলে সপ্তাহ দুয়েকের মধ্যেই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে।