রাজধানীর মালিবাগ চৌধুরিপাড়ার একটি আবাসিক হোটেল থেকে আরাফাত ইসলাম (২৩) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চৌধুরী পাড়ার হোটেল আর ইসলাম (আবাসিক) থেকে তার মরদেহটি উদ্ধার করে রামপুরা থানা পুলিশ।
রামপুরা থানার উপ—পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম খান জানান, খবর পেয়ে ভোরে ওই আবাসিক হোটেলের ৫ম তলার ৪১১ নম্বর রুমের দরজা ভেঙে ভেতর ঢুকে পুলিশ। ঢুকে দেখা যায় রডের এঙ্গেলের সাথে বিছানার চাদরের টুকরো পেচিয়ে গলায় ফাঁস লাগানো ওই যুবকের মরদেহ ঝুলছে। লাশটি নামিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি জানান, আরাফাত ইসলাম প্রবাসী ছিলেন। তবে দেশে আসার পর বর্তমানে বেকার ছিলেন। একদিন আগে ওই যুবক আবাসিক হোটেলের ওই রুমে ভাড়া উঠেছিলেন। প্রাথমিক অনুসন্ধানে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কারণ জানার জন্য তদন্ত চলছে।
আরাফাতে বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার যাদুচর গ্রামে। তার বাবার নাম জয়নাল মুন্সী। খিলগাঁও দক্ষিণ গোড়ান ছাপড়া মসজিদ সংলগ্ন বাসায় থাকতেন তিনি।