রাজধানীর কোতয়ালী নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তের গুলিতে রাসেল (৩১) নামে এক যুবদল সদস্য আহত হয়েছেন। শুক্রবার (৩এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে এই ঘটনাটি ঘটে। হাসপাতালে রাসলের বন্ধু রিপন দাস জানান, রাসেল কোতয়ালী থানা যুবদলের সদস্য। রাতে নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তরা তার বুকের বাম পাশে গুলি করে পালিয়ে যায়। জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডি পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা গুরুতর।
রাসেলের বাবার নাম মোহাম্মদ আলী। শ্যামপুর আরসিং গেট এলাকায় থাকেন তিনি। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাতে নয়াবাজার এলাকা থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছিলেন। তবে স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নিয়ে গেছেন।
