রাজধানীর উত্তরায় ছয়তলা একটি ভবনের নিচতলায় একটি রেস্টুরেন্টে আগুনের ঘটনায় ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন, আগুন লাগা ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস কর্মীরা বিভিন্ন ফ্লোরের কাঁচ ভেঙে ধোঁয়া বের করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আগুন নিয়ন্ত্রণে এখন কাজ করছে ১২টি ইউনিট।
তিনি আরও বলেন, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে পুরো ভবন। আটকা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের টিটিএল গাড়ি নেওয়া হয়েছে। তাদের উদ্ধারে চেষ্টা চলছে। ভবনে আটকে পড়া সাতজনকে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করেছে।