ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা ২’ ইতিমধ্যেই ১০০০ কোটির গণ্ডি পেরিয়েছে। তবে সব জায়গায় ব্যাপক সাফল্য লাভ করলেও কেরালায় দর্শকের প্রত্যাশা পূরণে ব্যর্থ আল্লুর সিনেমা। যদিও অভিনেতার প্রচুর ভক্ত রয়েছেন সেখানে। তারপরেও ঠিক কী কারণে এই সিনেমা জায়গা করে নিতে ব্যর্থ হলো?
৫ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা ২’ এখনও পর্যন্ত কেরালায় ২০ কোটি টাকারও কম আয় করেছে। আল্লু অর্জুন-অভিনীত ছবিটি ‘বাহুবলী ২’ বা ‘কেজিএফ ২’-এর মতো সিনেমার আয় পর্যন্ত পৌঁছাতে পারেনি। চলচ্চিত্র বিশ্লেষকের মতে, মালয়ালম ইন্ডাস্ট্রি কন্টেন্ট ভিত্তিক সিনেমা পছন্দ করেন। তাই ‘পুষ্পা ২’ সেই জায়গা দখল করতে পারেনি।
ইন্ডিয়া টাইমস-কে দেওয়া সাক্ষাৎকার অনুযায়ী, ‘কেরালার দর্শকরা বাণিজ্যিক সিনেমার তুলনায় কন্টেন্ট বেসড সিনেমা বেশি পছন্দ করেন। পুষ্পা ২ সম্পূর্ণ একটি বাণিজ্যিক সিনেমা। তাই এই অঞ্চলের দর্শকের মন সেভাবে ছুঁয়ে যেতে পারেনি।’
‘আমি তো মা, দ্বিতীয় সন্তান চাই!’