কাঁচা হলুদ নিত্যদিনের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিয়ের শুভ অনুষ্ঠান থেকে প্রতিদিনের খাওয়াদাওয়ায়, আমাদের সুস্থ থাকার চাবিকাঠি হল কাঁচা হলুদ। কিন্তু এটি প্রয়োজনের অতিরিক্ত খেলে, দীর্ঘদিন খেয়ে চললে শরীরে উপকারের চেয়ে অপকার হয় বেশি। সেটা বাচ্চা-বুড়ো যে কারো ক্ষেত্রেই হতে পারে। কাঁচা হলুদ খাওয়া সাধারণত স্বাস্থ্যকর এবং এতে অনেক উপকারিতা রয়েছে, কারণ এতে আছে কারকুমিন নামক প্রাকৃতিক যৌগ,যা অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য সম্পন্ন। তবে অতিরিক্ত পরিমাণে কাঁচা হলুদ খেলে শরীরের কিছু ক্ষতি হতে পারে। নিচে সম্ভাব্য ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হলো:
ক্ষতিকর প্রভাবসমূহ:
১.পেটে গ্যাস্ট্রিক বা অস্বস্তি
কাঁচা হলুদ বেশি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা, অ্যাসিডিটি বা পেটের জ্বালা হতে পারে।তবে পরিমিত হারে কাঁচা হলুদ খাওয়া শরীরের জন্য অবশ্যই ভালো।
২.হজমের সমস্যা
যাঁদের হজমের সমস্যা আছে, তাঁরা সতর্কতার সঙ্গে খাবেন। কারণ, হলুদে রয়েছে পলিফেনলস বা কারকিউমিন নামক উপাদান। ফলে এটি সহজে হজম হয় না। তবে সঙ্গে গোলমরিচ ব্যবহার করলে হজমপ্রক্রিয়া ত্বরান্বিত হয়।
৩.লিভারের সমস্যা
অতিরিক্ত কারকুমিন গ্রহণ করলে লিভারের কার্যক্রমে সমস্যা দেখা দিতে পারে। কিন্তু যাঁদের লিভারে চর্বি জমেছে, তাঁরা হলুদ খেতে পারবেন; কারণ, হলুদ চর্বি কমাতে সাহায্য করে।
৪.রক্তপাতের ঝুঁকি:
কারকুমিন রক্ত পাতলা করার ক্ষমতা রাখে। যদি আপনি রক্তপাত-সংক্রান্ত সমস্যায় ভুগে থাকেন বা রক্ত পাতলা করার ওষুধ খান, তবে অতিরিক্ত কাঁচা হলুদ খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।
৫.ডায়রিয়া বা বমি
অনেকের ক্ষেত্রে বেশি পরিমাণে কাঁচা হলুদ খেলে হজমের সমস্যা, ডায়রিয়া বা বমি হতে পারে।
৬. পিত্তথলির পাথর:
যাদের পিত্তথলির পাথর বা পিত্ত সংক্রান্ত সমস্যা রয়েছে, তাদের জন্য অতিরিক্ত হলুদ খাওয়া বিপজ্জনক হতে পারে। অতিরিক্ত হলুদ সেবনে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা বেড়ে যায়।
৭. এলার্জি বা ত্বকের সমস্যা:
কিছু মানুষের ক্ষেত্রে কাঁচা হলুদ খাওয়ার ফলে অ্যালার্জি, ত্বকের র্যাশ বা চুলকানি হতে পারে।
৮.অ্যান্টিক্যানসার ওষুধ খাচ্ছেন যাঁরা
হলুদ ক্যানসার নিরাময়ে যেমন সাহায্য করে, ঠিক তেমনি অ্যান্টিক্যানসারের কিছু ওষুধ আছে হলুদ সেবনের ফলে সেগুলোর কার্যকারিতা কমে যায়। তাই অ্যান্টিক্যানসার ওষুধ সেবনকারী কাঁচা হলুদ সেবন করতে চাইলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে।
৯.স্তন, জরায়ুর ক্যানসারে যাঁরা ভুগছেন
হরমোনের সঙ্গে সম্পর্কিত কিছু ক্যানসার যেমন স্তন, জরায়ুর ক্যানসারে হলুদ খাওয়া থেকে বিরত থাকবেন। দৈনিক এক গ্রাম হলুদ গ্রহণ করা যায়। আমরা মসলা হিসেবে যে হলুদ ব্যবহার করে থাকি, দৈনিক চাহিদার তুলনায় তা অনেক কম থাকে। কাঁচা হলুদের অ্যান্টি–ইনফ্ল্যামেটরি, অ্যান্টি–অক্সিডেন্ট, স্মৃতিবর্ধকসহ আরও নানাবিধ গুণাবলি আছে এই কাঁচা হলুদে। তবে মসলা ছাড়াও অতিরিক্ত হলুদ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
সঠিক পরিমাণে খাওয়ার উপায়:
প্রতিদিন ১-২ গ্রাম কাঁচা হলুদ খাওয়া নিরাপদ এবং খালি পেটে না খাওয়া ভালো। চিকিৎসকের পরামর্শ ছাড়া বড় পরিমাণে হলুদ গ্রহণ করবেন না, বিশেষ করে যদি কোনো ওষুধ খান। সুষম খাদ্যাভ্যাস বজায় রেখে নিয়মিত ও পরিমিত পরিমাণে কাঁচা হলুদ খেলে স্বাস্থোর উপকারিতা পাওয়া সম্ভব।