প্রথমবার তিন দিনের ম্যাচে জ্যোতিরা

টেস্ট স্ট্যাটাস পাওয়ার তিন বছরেও বাংলাদেশের নারী ক্রিকেটাররা লম্বা দৈর্ঘ্যরে ম্যাচ খেলতে পারেনি। প্রথমবারের মতো সেই ম্যাচ চালু করছে বিসিবি তাদের জন্য। আজ সেই লিগেরই প্রথম রাউন্ডের ম্যাচ খেলতে নামছেন জ্যোতি-নাহিদারা। গত বছর প্রথমবারের মতো নারী বিসিএলে চার দলের অংশগ্রহণে দুই দিনের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এবার সেই অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে তিন দিনের ম্যাচের আয়োজন করা হচ্ছে। এই লিগে চারটি দল মোটÑ সাউথ জোন, নর্থ জোন, সেন্ট্রাল জোন এবং ইস্ট জোন।