উত্তেজনার বশে সিদ্ধান্ত নিয়েছি: রাধিকা আপ্তে

সম্প্রতি মা হয়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। লন্ডনের এক চলচ্চিত্র উৎসবে প্রকাশ্যে আসে তার বেবি বাম্পের ছবি। তবে এই খবর গোপনই রাখতে চেয়েছিলেন অভিনেত্রী। এমনকি অভিনেত্রী জানান, তিনি মা হতেও চাননি। নিজের এই মাতৃত্ব সফরকে ‘বোকামি’ বলেই সম্বোধন করেছেন রাধিকা।

২০১১ সালে ব্রিটিশ সংগীতশিল্পী এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে লিভ ইন শুরু করেন রাধিকা। পরের বছর জানা যায়, আইনিভাবে বিয়ে সেরেছেন তারা, এবং বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা হন অভিনেত্রী। 

রাধিকা জানান, তিনি বা তার স্বামী কোনোভাবেই পরিবার পরিকল্পনা করেননি। রাধিকার কথায়, ‘আমার মা হওয়ার ব্যাপারটাই একটা বোকামির মতো। উৎসাহ বা উত্তেজনার বশে সিদ্ধান্ত নেওয়া। তবে সিদ্ধান্ত নেওয়ার পরেও দোলাচলে ছিলাম আদৌ তাতে অটল থাকব কি না, এই ভেবে। সন্তান হওয়ার পর জীবনে বেশ কিছু পরিবর্তন এসেছে।’