ব্যাচমেটস ০৩০৫ ক্রিকেট ব্লাস্ট সেমিফাইনাল পর্যায়ে

'ব্যাচমেটস ০৩০৫ ক্রিকেট ব্লাস্ট'-এর সেমিফাইনাল লাইনআপ ঠিক হয়েছে। বুধবার নোয়াখালী রয়্যালস ০৩০৫ খেলবে নারায়ণগঞ্জ এইস, আর কুমিল্লা উইনাইটেড ভিক্টোরিয়ানস খেলবে টিম স্প্রের্টানসের সঙ্গে। সেদিনই হবে শিরোপা লড়াই।

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজ মাঠে শুক্রবার কোয়ার্টার ফাইনালে পর্বে নোয়াখালী রয়্যালস ০৩০৫ ফরগটেন ওয়ারিয়র্সকে ১০ রানে হারায়। জহিরুল ইসলাম নয়নের ২২ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংসে ১২ ওভারে ৭ উইকেটে উইকেটে ১১২ রান তোলে। জবাবে ফরগটেন ওয়ারিয়র্স করে ৭ উইকেটে ১০২। জয়ী দলের মাহমুদ হাসান রানা ম্যাচ সেরা হন।

অন্য তিনটি কোয়ার্টার ফাইনালে নারায়নগঞ্জ এইস্,  কুমিল্লা উইনাইটেড ভিক্টোরিয়ানস্ এবং টীম স্প্রের্টানস্ জয়ী হয়। 

সমগ্র বাংলাদেশের এসএসসি ২০০৩ ও এইচএসসি ২০০৫ সহপাঠীদের নিয়ে ২০১৯ সাল থেকে মেগা ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এবার ২৪টি দল 'ব্যাচমেটস ০৩০৫ ক্রিকেট ব্লাস্ট' অংশ নিয়েছে।