বেশ কিছুদিন আগে ফিউশন স্টাইলে জামদানি শাড়ি পরে সমালোচনার মুখে পড়েছিলেন জয়া আহসান। এরপর শুক্রবার তার সোশ্যালে নতুন কিছু ছবি পোস্ট করেন। যেখানে তাকে দেখা গেছে ভারতীয় চিত্রকর রাজা রবি বর্মার ছবির মতো নিজেকে সাজিয়ে তুলতে। সেই ছবি প্রকাশের পর ফের কটাক্ষের মুখে অভিনেত্রী।
ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, পুরোনো চিত্রকর্ম এই সময়ের ধাঁচে ফুটিয়ে তুলেছেন তিনি। তবে যার চিত্রকর্ম থেকে অনুপ্রেরণা পেয়েছেন তিনি বিখ্যাত ভারতীয় চিত্রকর রাজা রবি বর্মা।
ভারতীয় ইতিহাসের নানাক্ষেত্রে বিচরণের জন্য রাজা রবিবর্মাকে দেশের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী বলা হয়। ভারতীয় ইতিহাস ধরে রেখে তিনি ইউরোপীয় ধাঁচে চিত্র এঁকে ভারতীয় চিত্রশিল্প জগতে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন। জয়ার ছবিতেও আছে সেই ধাঁচ।
শাড়ির সঙ্গে মিলিয়ে কারুকার্যময় ব্লাউজ পরেছেন জয়া। হাতে চুড়ি, গলায় নেকলেস, নাকের নোলকও বিশেষভাবে নজর কেড়েছে।
শাড়ি পরার মর্ডান স্টাইল জয়ার আবেদনময়ী লুকে ভিন্ন মাত্রা যোগ করেছে।নেটিজেনদের কেউ কেউ তার লুক ও রূপের প্রশংসা করছেন। অনেকে এসব ছবিকে ‘শৈল্পিক’ বলছেন।
কিন্তু নেটিজেনদের বড় একটি অংশ আক্রমণ করে মন্তব্য করেছেন, করছেন কটাক্ষ। কেউ লেখেন, 'এগুলো দেখার পর আমার আর ঠান্ডা লাগছে না। ভালোই হইছে শীতের কাপড় আর কিনা লাগবে না'।
কেউ আবার লিখেছেন, 'আপনি তো মার্জিত থেকেও অনেক নাম করেছেন জয়া আপু। এখন এই বয়সে এসে এমন করছেন কেন? একটু থামেন এইবার প্লিজ।'