‘প্রেমে পড়া বারণ’

ক্যাপশনেই রহস্য বাড়াচ্ছেন জয়া

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পিএম

সোশ্যাল মিডিয়ায় জয়া আহসানের উপস্থিতি মানেই ভক্তদের বাড়তি আগ্রহ। কখনো স্নিগ্ধ সাজে, কখনো সাবলীল অভিব্যক্তিতে, আবার কখনো কাব্যিক ক্যাপশনে নিজের ভিন্ন ভিন্ন মুহূর্ত তুলে ধরেন তিনি। তার ছবিতে সৌন্দর্যের পাশাপাশি ব্যক্তিত্বের ছাপও খুঁজে পান অনুরাগীরা। 

এবার উষ্ণতা ছড়ানো চারটি ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন জয়া আহসান। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলোর সঙ্গে জুড়ে দিয়েছেন ছোট্ট একটি কৌতূহলমূলক বাক্য, ‘প্রেমে পড়া বারণ’। ছবি ও ক্যাপশনই রহস্যময় করে তুলেছে অনুরাগীদের। তার ছবির সঙ্গে মানানসই এই পঙ্‌ক্তি কি নিছকই মনের ভাব প্রকাশ, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ইঙ্গিত? অবশ্য এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। 

দীর্ঘ অভিনয়জীবনে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন জয়া আহসান। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দুই বাংলার দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। পর্দার বাইরেও তার ব্যক্তিত্ব, পোশাক ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে ভক্তদের আগ্রহ চোখে পড়ার মতো।

সর্বশেষ সর্বাধিক পঠিত