বন্দে ভারত এক্সপ্রেসে ১৩ ঘন্টায় দিল্লি থেকে শ্রীনগর

ভারতের নয়াদিল্লি থেকে সরাসরি কাশ্মীর যাবে বন্দে ভারত এক্সপ্রেস। মাত্র ১৩ ঘন্টায় ৮০০ কিমি পথ অতিক্রম করবে ট্রেনটি। বিশ্বের উচ্চতম সেতু দিয়ে শ্রীনগর পৌঁছাবে বন্দে ভারত এক্সপ্রেস। ২০২৫ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে বলে মনে করছে রেল।

নয়াদিল্লি থেকে সন্ধ্যা ৭টায় রওনা দিয়ে সকাল ৮টায় শ্রীনগর পৌঁছাবে। ১৩ ঘন্টায় ৮০০ কিমি পথ অতিক্রম করবে। এই ট্রেনে থাকবে এসি থ্রি টিয়ার ১১টি কোচ, এসি ২ টিয়ারে ৪টি কোচ এবং এবং এসি প্রথম শ্রেণীর ১টি কোচ থাকবে।

সম্ভাব্য ভাড়া ৩এসি প্রায় ৩ হাজার রুপি। ২এসি প্রায় আড়াই হাজার রুপি এবং এসি প্রথম শ্রেণী প্রায় ৩ হাজার রুপি। দিল্লি ও শ্রীনগরের মধ্যে আম্বালা, লুধিয়ানা, জম্মু তাভি এবং কাটরা স্টেশনে থামবে।

প্রতি ঘণ্টায় ১৮০ কিমি গতিবেগে এই ট্রেন চালানো হবে। ট্রেনটি চলবে উধমপুর-শ্রীনগর-বারামুলা রেললাইনের ওপর দিয়ে। এতে সফরের সময় কমবে, পাশাপাশি সফর হবে অনেক বেশি আরামদায়ক।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী জানুয়ারিতে রিয়াসি এবং কাটরার মধ্যে উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেললাইন (ইউএসবিআরএল) প্রকল্পের সর্বশেষ ১৭ কিমি পথ উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। আর এর মাধ্যমে উচ্চাকাঙ্খী ২৭২-কিমি দীর্ঘ এই রেলপথ প্রকল্পটি সম্পূর্ণ হবে।