সিটিকে হারিয়ে গার্দিওলার ভুল প্রমাণ করলেন রজার্স

আবার হারলো ম্যানচেস্টার সিটি। ১২ ম্যাচে নবম হার। এবার অ্যাস্টন ভিলার কাছে ১-২ গোলে। গতবছর প্রিমিয়ার লিগের জয়ের পথে ৩৮ ম্যাচে মাত্র ৩টি হেরেছিল সিটি। এবার ১৭ ম্যাচেই হারলো ষষ্ট ম্যাচ। তাতে শিরোপা দৌড় থেকে ছিটকে তো পড়লোই সিটি, শীর্ষ চারে থাকাই কঠিন হয়ে গেলো তাদের জন্য। 

অ্যাস্টন ভিলার ২-১ গোলের জয়টা এসেছে মরগান রজার্সের এক গোল ও অ্যাসিস্টে। খেলার ১৩ মিনিটে বক্সের বা পাশ থেকে দারুণ পাসে গোল করেন জন ডুরান। ৬৫ মিনিটে জন ম্যাকগিনের পাসে বল পেয়ে নিজেই গোল করেন রজার্স। 

২০১৯ সালে ম্যানসিটির যুব দলে ৪০ লাখ পাউন্ড খরচে গার্দিওলাই এনেছিলেন রজার্সকে। কিন্তু তাকে বেশি খেলাননি। ধারে বিভিন্ন ক্লাবে খেলে বেড়ান রজার্স।২০২৪ এর শুরুতে তাকে ছেড়ে দেন গার্দিওলা। উনাই এমেরি রজার্সকে দেড় কোটি পাউন্ডে নিয়ে যান অ্যাস্টন ভিলায়। একটা বছর দারুণ খেলছেন তিনি ভিলা পার্কে। সিটির বিপক্ষে খেলার সুযোগ পেয়ে প্রমাণ করে দিলেন তিনি, তাকে ছেড়ে দেয়া গার্দিওলার কতো বড় ভুল ছিল। 

আজ খেলা শেষে পুরনো শিষ্যকে সাধুবাদ দিতে ভুল করেননি গার্দিওলা।