গাজীপুরের শ্রীপুরে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এক নারীর মৃতু হয়েছে। এ সময় ওই নারীর ছেলেও দগ্ধ হয়। দগ্ধ হয়ে মারা যাওয়া নারীর নাম শামসুন্নাহার বেগম (৩৫) । অপরদিকে দগ্ধ ছেলের নাম সানোয়ার হোসেন (১৬)।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনস্থল পরির্শন করেছে। নিহত শামসুন্নাহার বেগম ওই গ্রামের আ.লীগ নেতা আবুল হাসেমের স্ত্রী। আজ শনিবার রাত পৌনে ৮টার দিকে ঢাকার জাতীয় বার্ন ইউনিট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
এর আগে আজ সকালেই পৌরশহরে কেওয়া নতুনবাজার এলাকার আবুল হাসেমের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়। পরে রাতে ওই নারীর মৃত্যু হয়।
শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, বাসায় রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হলে মা ও ছেলে দগ্ধ হন। ঘটনা জেনে তাৎক্ষণিক সেখানে পুলিশ পৌঁছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাটি তদন্ত করছে। পরে রাতেই হাসপাতালে দগ্ধ নারীর মৃত্যু হয়েছে।