১৮ বছর বয়সে গৌরীর প্রেমে পড়েছিলেন শাহরুখ খান। তখন গৌরীর বয়স ছিল মাত্র ১৪ বছর। তাদের সম্পর্কে বাধা হয়নি ধর্ম। প্রথমে বন্ধুত্ব এরপর বিয়ে। দেখতে দেখতে দাম্পত্য জীবনের ৩৩ বছর পার করে ফেলেছেন শাহরুখ-গৌরী।
শনিবার রাতে বলিউডের এই আদর্শ দম্পতিকে দেখা গেল মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার আর্টস ক্যাফেতে। একটি অনুষ্ঠানে যোগ দিতে হাজির দুজনে।
শাহরুখ এবং গৌরী খানকে এদিন কালো পোশাকে স্টাইলিশ দেখাচ্ছিল। অভিনেতার পরনে ছিল কালো শার্ট, ম্যাচিং ব্লেজার, প্যান্ট ও জুতা। সবে নজরকাড়া বাদশার কানের দুল। গৌরীকে দেখা গেল কালো ড্রেস আর রুপালি হিল জুতায়। পাপারাজ্জিদের জন্য পোজ দেওয়ার পর সবার উদ্দেশ্যে উড়ন্ত চুমু ছুড়লেন শাহরুখ। কন্যা সুহানা খানও হাজির ছিলেন এই অনুষ্ঠানে। তার দেখা মিলল সাদা-কালো ব্লেজার ও শর্টসের নিচে সাদা টি-শার্টে।
শাহরুখ খান ও গৌরী খান ছাড়াও এদিনের অনুষ্ঠানে দেখা মিলল মাধুরী দীক্ষিত, ক্যাটরিনা কাইফ-সহ অনেক সেলিব্রিটিদের। শাহিদ কাপুর, মীরা রাজপুত, বিদ্যা বালান, জাহ্নবী কাপুর, অর্জুন কাপুর, করণ জোহর, শানায়া কাপুর এবং খুশি কাপুরও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ক্যাটরিনা কাইফের দেখা মিলল কালো পোশাক ও হিলে। মাধুরী দীক্ষিত গোলাপি রঙের পোশাক বেছে নিয়েছেন, অন্যদিকে তার স্বামী শ্রীরাম নেনে সাদা শার্ট, কালো ব্লেজার এবং ম্যাচিং প্যান্ট পরেছিলেন। শাহিদ কাপুরের পরনে ছিল কালো শার্ট ও প্যান্ট। মীরা রাজপুত একটি ধাতব কালো পোশাক বেছে নিয়েছিলেন। বিদ্যা বালান, তার স্বামী-প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর, অনন্যা পাণ্ডে, তার মা ভাবনা পাণ্ডে এবং করম জোহর কালো পোশাকে জুটি বেঁধেছিলেন।