চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার ((২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নেভাল বার্থ-৬ এলাকায় কর্ণফুলী নদী থেকে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন,খবর পেয়ে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। মৃত ব্যক্তির পরনে নীল রঙের জিন্স প্যান্ট ও সাদা হাফ হাতা গেঞ্জি রয়েছে। মরদেহটি অর্ধগলিত, শরীরের চামড়া উঠে গেছে। এখনও পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।