টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে ট্রাকসহ ছয়জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় রবিবার (২২ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে কালিহাতী থানায় এক প্রেস কনফারেন্সের আয়োজন করেন কালিহাতী সার্কেল এ এস পি আব্দুল্লাহ আল ইমরান ও অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া ।
কালিহাতী সার্কেল এ এস পি আব্দুল্লাহ আল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলটিকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি ট্রাক, দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
প্রেস কনফারেন্সে কালিহাতী সার্কেল এ এস পি আব্দুল্লাহ আল ইমরান আরো বলেন, ‘গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় থানার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা কালিহাতী সার্কেল ইমরান হাসান উপস্থিত ছিলেন। আটকদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।