গাইবান্ধায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৫০ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্যাহেল কবীর ফারুককে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ ডিসেম্বর) জেলা শহরের পলাশপাড়ার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। 

গ্রেপ্তার শহীদুল্যাহেল কবীর ফারুক সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢোলভাঙ্গা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক। তিনি সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের মোশাররফ হোসেন নওশার ছেলে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা রয়েছে। গত ২৬ আগস্ট জেলা বিএনপি ও যুবদলের অফিসে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত তিনি। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে শহরের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম তালুকদার। তিনি জানান, গ্রেপ্তারের পর শহীদুল্যাহেল কবীর ফারুককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফারুককে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত