ব্যবসা শুরুর প্রথম ৬ মাস

ব্যবসা সফল করতে নিজেকে বিচক্ষণ ও যোগ্য করে গড়ে তুলতে হয়। শুরুতে যে চারটি বিষয় আপনার ব্যবসাকে এগিয়ে নেবে তা হলো

প্রথম ছয় মাসের পুঁজি হাতে রাখুন : প্রথম ছয় মাস ব্যবসায়ে সফলভাবে টিকে থাকতে আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে। এরপর ব্যবসার জন্য বাস্তবসম্মত বাজেট রাখুন, যা প্রথম কয়েক মাস ব্যবসাসফল করতে সাহায্য করবে। বাজেট তৈরি করুন যাতে পরিকল্পনা নিয়ে খুব চিন্তা করতে না হয়। এটা ব্যবসার প্রথম ধাপের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। শুরুতেই মাসের খরচের তালিকা করুন। যাতে পরবর্তীকালে আপনার ধারণা থাকে। যদি অতিরিক্ত খরচ হয় তাহলে নিজের টাকা দিয়ে সামলাতে পারবেন, যা প্রাথমিক ধাক্কা সামলাতে সাহায্য করবে। যাতে আপনাকে ব্যবসা গুটিয়ে ফেলতে না হয়। এটাই ব্যবসায় সফল হওয়ার উপায়।

বিপণন কৌশল ঠিক করা : ব্যবসার শুরুতে উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ হলো শুরুর গ্রাহকরা। ব্যবসা সম্প্রসারণের জন্য তারা গুরুত্বপূর্ণ। শুরুর গ্রাহকদের যথাযথ সেবাদানের ওপর নির্ভর করে ব্যবসার প্রসার ও সুনাম। আপনার মার্কেটিং বাজেটের ওপর ভিত্তি করে মার্কেটিং পরিকল্পনা তৈরি করুন যাতে গ্রাহকরা প্রাধান্য পায়। এমনভাবে সংযুক্ত থাকুন, যা শুরু থেকেই আপনি তাদের প্রতি আন্তরিক। আপনার বিক্রয় কাঠামো, বিক্রয় কৌশল, চুক্তি, অফার, পণ্য তালিকা বা অন্য কিছু তৈরি করুন, যা ক্রয়ের সময় গ্রাহকরা আপনার কাছ থেকে জানতে বা দেখতে চাইবেন। শুরু থেকেই গ্রাহকবান্ধব মার্কেটিং এবং বিক্রয় কৌশলের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত থাকুন।

সহনশীল হতে হবে : একজন ব্যবসায়ীকে অনেক বেশি সহনশীল, কঠোর পরিশ্রমী এবং নিজেকে স্থির রাখতে হবে। ব্যবসার প্রতিদিনকার চাহিদাগুলো পূরণ করতে হবে। মনে রাখবেন ব্যবসার প্রথম ছয় মাস থেকে এক বছর খুবই কঠিন সময়। অনেক বেশি সহনশীল হতে হবে। দীর্ঘ সময়ের কাজ, ব্যক্তিগত ছুটি, শারীরিক ও মানসিক চাপের জন্য নিজেকে প্রস্তুত রাখুন। ব্যবসার জন্য নিজেকে সম্পূর্ণভাবে সময় দিন। এই মুহূর্তে, আপনি যদি নিজেকে ১০০ শতাংশ দিতে না পারেন, তবে ব্যবসা সফল করা কঠিন।

ব্যবসার ভিত্তি তৈরি করুন : ব্যবসার শুরুতে আপনাকে ব্যবসায় সফল হওয়ার জন্য সময় এবং অর্থ দুটোই সঠিকভাবে ব্যবহার করতে হবে। যদিও এ সময়ে আপনার ব্যবসায় কী ঘটছে, তা বোঝা আপনার পক্ষে সহজ হবে না, তবে আপনাকে প্রতিটি বিষয়ের ওপর নজর রাখতে হবে। বিক্রয়ের উৎসগুলো কোথা থেকে আসে পর্যবেক্ষণ করা উচিত, পণ্য বা পরিষেবার ক্রয়মূল্য এবং লাভের শতাংশের মধ্যে পার্থক্য পর্যবেক্ষণ করা উচিত। যদিও আপনার প্রতিটি পণ্যের ট্র্যাক রাখা সহজ হবে না, তবে আপনাকে আপনার পছন্দ অনুযায়ী পর্যবেক্ষণ পদ্ধতি সামঞ্জস্য করতে হবে। ব্যবসাকে শক্ত ভিত্তির ওপর গড়ে তুলতে হবে। প্রথম বছরে সফলতা নাও পেতে পারেন। তারপরও ধৈর্য ধরে ব্যবসা চালিয়ে যান। আপনি সফল হবেন নিশ্চয়ই এ মনোবল নিয়ে এগিয়ে যান।