মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, নিয়মানুবর্তীতাই যার এ বয়সে এসেও এমন সাফল্যের পেছনের রহস্য। পরিবারসহ ছুটি কাটাতে গিয়েছেন বড়দিনের। আর ভিন্ন কায়দায় সেখান থেকেই ভক্তদের জানিয়েছেন বড়দিনের শুভেচ্ছা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া সেই ভিডিওতে দেখা যায় ক্রিসমাসের ছুটির আমেজের মাঝেও কোল্ড বাথ নিতে ভোলেননি রোনালদো। ঝাপ দেন হিম শীতল পানিতে। ক্যাপশনে খানিকটা মজা করে অবশ্য লিখেছেন, ‘সামান্য বেশিই ঠান্ডা’।