সেই রোজারিওতেই বড়দিনে উৎসবে মেতেছেন মেসি

১৩ বছর বয়সেই বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন মহাতারকা লিওনেল মেসি। কিন্তু এই সময়ে শুধুমাত্র ২০২০ সালে কভিড অতিমারির সময়কাল ছাড়া প্রতিটি বড়দিন জন্ম শহর রোজারিওতেই কাটিয়েছেন। ব্যত্যয় হয়নি এবারও। জমকালো আয়োজনে পরিবারসমেত ক্রিসমাসের আনন্দে মেতেছেন মেসি।

রোজারিও লা বাহাদা শহরেই সব সময় বড়দিন পালন করেন মেসি ও তার পরিবার। সেই ছোটবেলা থেকেই এখানে কাটিয়ে আসছেন বিশেস দিনটি। স্পেন ছেড়ে ফ্রান্স হয়ে এখন যুক্তরাষ্ট্রে বাস করেন মেসি। তবুও এই একটি জায়গায় ছাড় দিতে নারাজ তিনি।

নিজের বয়স হয়েছে, কিন্তু পরিবার ও বন্ধু-স্বজনদের নিয়ে কাটানো সেই সময়গুলো বছরের এই বিশেষ দিনটিতে এখনো ফিরে পেতে উদ্গ্রীব হয়ে থাকেন মেসি। নিজের শেকড় ও সংস্কৃতির প্রতি টান এখনো জিইয়ে রেখেছে মেসির মনের ছোট্ট শিশুটিকে।