কালীগঞ্জে বড়দিন উদযাপন, নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

গাজীপুরের কালীগঞ্জে সারাবিশ্বের ন্যায় তুমলিয়া, রাঙ্গামাটি, দড়িপাড়া, নাগরী ও মঠবাড়ি গির্জাতে খ্রিস্টান ধর্মালম্বীদের শুভ বড়দিন উপলক্ষে ধর্মীয় উৎসব পালিত হয়েছে। সকল র্গিজাগুলিতে বড়দিন উপলক্ষে রঙ্গীন বাতি ও ফুল দিয়ে সাজানো হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে রাঙ্গামটিয়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার আলবিন গমেজ, মঠবাড়ী ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার উজ্জল রোজারিও, দড়িপাড়া ধর্মপল্লীর পাল পুরোহিত কাজল পিউরিফিকেশন, নাগরী ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার খোকন গমেজ ও তুমলিয়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার যাকোব স্বপন গমেজের সভাপতিত্ব করেন।

উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ কালীগঞ্জের নাগরী, তুমুলিয়া এলাকায় বিভিন্ন ধর্মীয় উপাসনা কেন্দ্রে জান এবং ফাদারদের সাথে কথা বলেন। যিশুখ্রিস্টের জন্মবার্ষিকী উপলক্ষে সকলের সাথে আনন্দ ভাগাভাগি করে নেন এবং কালীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে সুন্দর থাকে সেই ব্যাপারে সর্বসাধারণের সাথে কথা বলেন। 

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির মাস্টার, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু, সহ সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাবলু সহ নেতৃবৃন্দ সকাল থেকে গির্জায় আগত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও দিবসটি উপলক্ষে বড়দিনের কেক কাটেন। বড়দিন উদযাপন কমিটি গির্জাগুলোতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ও অতিথি আপ্যায়নের ব্যবস্থা করেন। 

অপর দিয়ে কালীগঞ্জের মাটি ও মানুষের নেতা জননেতা আজম খান কালীগঞ্জের খ্রিস্টান অধ্যুষিত নাগরী, তুমলিয়া, কালীগঞ্জের পৌর এলাকার বিভিন্ন লোকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় সময় তার সাথে ছিলেন সহধর্মিনী রাহেলা পারভীন শিশিরসহ কালিগঞ্জ, নাগরী এলাকার নেতৃবৃন্দ। 

অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিছিদ্র নিরাপত্তার ব্যবস্থা। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ রাস্তায় র‌্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে আছে। অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে।