গাজীপুরের কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন মিলনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ আরআরএন পাইলট স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
পরে পুলিশের একটি চৌকস দল নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সম্মান প্রদর্শন করেন।
পাইলট স্কুল মাঠে জানাযা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন মিলনকে মুনশুরপুর সামাজিক কবরস্থানে দাফন করা হয়। তিনি তুমলিয়া ইউনিয়নের সানাইয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখেন গেছেন।