ফায়ার সার্ভিস কর্মী নয়নের জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা

সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোয়ানুর জামান নয়নের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। এতে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী অংশ নেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাদজোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টারে (বঙ্গবাজারের বিপরীতে) তার জানাজা সম্পন্ন হয়।

বুধবার মধ্য রাতে আগুন নেভানোর কাজ করতে গিয়ে বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৩টা ১৫ মিনিটের দিকে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন নয়ন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।