জনতা ব্যাংকের সাবেক পরিচালক এবং আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য বলরাম পোদ্দারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান রমনা এলাকায় শাকিব নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার সাব-ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় বলরাম পোদ্দারের পক্ষে আনোয়ারুল কবীর বাবুল আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন।
গত বুধবার রাতে কাকরাইলের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ। পরে তাকে শাকিব হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলার অভিযোগ থেকে জানাযায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই রমনা থানাধীন জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের পাশে বিপরীত পাশে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে শাকিবসহ কয়েকজন আহত হন। পরে শাকিব নিজেই এ মামলাটি করেন তবে বলরাম পোদ্দারে নাম মামলায় নেই। তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।