বাংলাদেশি বংশোদ্ভূত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিসিএফ

ফ্রান্সে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাস করা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন বিসিএফ। গত মঙ্গলবার প্যারিসের একটি অভিজাত মিলনায়তনে বিপুলসংখ্যক ফ্রান্সপ্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে তাদের সংবর্ধনা এবং ক্রেস্ট প্রদান করা হয়। এবারে ২১ জন নিবন্ধিত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। 

এর মধ্যে বাক পর্যায়ে ৭ জন, অনার্স ১ জন, মাস্টার্স ১২ জন এবং ১ জনকে সংবর্ধনা দেয়া হয়। বাংলাদেশের শিক্ষার্থীরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে  চিকিৎসক, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশিদের মুখর পদচারণা।

সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফ্রান্স বাংলাদেশ মিশনের উপ-প্রধান কাজী এহসানুল হক। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিদেশের মাটিতে আমাদের শিক্ষার্থীরা যখন ভালো ফলাফল অর্জন করে গর্ভে আমাদের বুক ভরে যায়, প্রতিবছর বাংলাদেশ থেকে ৬০ হাজারের বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে যায়। এ বিপুলসংখ্যক শিক্ষার্থী যখন বাংলাদেশের পরিচয়ে উচ্চশিক্ষা অর্জন করে বাংলাদেশের সুনাম পৃথিবীর মানচিত্রে উজ্জ্বল করে। 

সম্মাননা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মিশন ফ্রান্সে নিয়োজিত সামরিক এটাশে ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান এবং দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমডি নূর সম্মাননা অনুষ্ঠানের সঞ্চালনা করেন জহিরুল ও তানিয়া রহমান। ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির এই প্রজন্মের সন্তানেরা মেধা আর শ্রমের মাধ্যমে ফরাসী মূলধারার নানা ক্ষেত্রে নিজেদের অবস্থান করে নিয়েছে জানান প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্বরা। 

এমন আয়োজন বিদেশের মাটিতে শিক্ষার্থী ও ব্যবসায়িক উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে মনে করেন স্থানীয় বাংলাদেশিরা।