জয় দিয়ে বছর শেষ করল মোহামেডান

বাংলাদেশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে দারুণ পথচলা ধরে রাখল মোহামেডান। আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান হারিয়েছে ফর্টিস এফসিকে। ফলে লিগে চলতি মৌসুমে শতভাগ জয় দিয়ে বছর শেষ করল সাদা-কালো জার্সিধারীরা।

ম্যাচের ১৭ মিনিটে এমানুয়েল সানডের করা গোলটি গড়ে দেয় ম্যাচের ভাগ্য। বাঁ-দিক থেকে আর্নেস্ট বোয়াটেংয়ের বাড়ানো আড়াআড়ি ক্রস বুঝতে পারেননি ফর্টিসের ডিফেন্ডারেরা। সানডে নিচু বল শটে জালে পাঠান।

ফর্টিসের পা ওমর সার বল জালে পাঠিয়েছিলেন তবে সহকারী রেফারি তোলেন অফসাইডের পতাকা।

পাঁচ ম্যাচের সবগুলো জিতে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করল মোহামেডান। দ্বিতীয় হারের স্বাদ পাওয়া ফর্টিসের পয়েন্ট ৫।