মুরশিদার সেঞ্চুরি অপেক্ষায় জ্যোতি

নারী বিসিএলের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে সেঞ্চুরি করেছিলেন ইস্ট জোনের ওপেনার দিলারা দোলা। তার জবাব দিলেন সেন্ট্রাল জোনের ওপেনার মুরশিদা খাতুন। গতকাল জাতীয় নারী দলের এই ব্যাটারের অপরাজিত ১২২ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ২ উইকেটে ২৪২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে সেন্ট্রাল জোন। প্রথম ইনিংসে ৩৫৪ রান করে ইস্ট জোন। রাজশাহীতে সেন্ট্রাল জোনের ওপেনার ফারজানা লিসা ব্যক্তিগত ২৪ ও লতা ম-ল ২২ রানে ফেরেন। এরপর তৃতীয় উইকেটে ১৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মুরশিদা ও নিগার সুলতানা জ্যোতি। বিসিএলের প্রথম সেঞ্চুরিয়ান জ্যোতি অপরাজিত আছেন ৬৪ রানে। 

আরেক ম্যাচে সাউথ জোনের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১১৩ রানে এগিয়ে আছে নর্থ জোন। প্রথম ইনিংসে নর্থ করে ২৩৮ রান। জবাবে ২২০ রানে থামে সাউথের প্রথম ইনিংস। জান্নাতুল ফেরদৌস সুমনা নেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৯৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে নর্থ জোন।