সর্বোচ্চ রান জিম্বাবুয়ের

টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের আগের দলীয় সর্বোচ্চ ছিল ৯ উইকেটে ৫৬৩ রান। উইন্ডিজের বিপক্ষে ২০০১ সালে হারারে টেস্টে হয়েছিল এ কীর্তি। ২৩ বছর পর সেই রেকর্ড ভেঙে শুক্রবার বুলাওয়েতে নিজেদের ইনিংস সর্বোচ্চ রানের কীর্তি গড়লেন শন উইলিয়ামস, ক্রেইগ এরভিন ও ব্রায়ান বেনেটরা। এ ত্রয়ীর সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়ে অলআউট হয় ৫৮৬ রানে। আগের দিন ১৪৫ রানে অপরাজিত থাকা শন উইলিয়ামস ১৭৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় খেলেন ক্যারিয়ারসেরা ১৫৪ রানের ইনিংস। অধিনায়ক ক্রেইগ এরভিন তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। তার ব্যাট থেকে আসে ১০ চারে ১৭৬ বলে ১০৪ রান। ইনিংসের শেষ অধ্যায়ের নায়ক ব্রায়ান। দ্বিতীয় টেস্ট খেলতে নামা ব্রায়ান পান প্রথম টেস্ট সেঞ্চুরির স্বাদ। ১২৪ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত থাকেন ১১০ রানে। দ্বিতীয় দিন শেষে আফগানিস্তান করেছে ২ উইকেটে ৯৫ রান।