চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১৩ জনকে আটক করেছে কোস্টগার্ড। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়।
রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম ফজলুল হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন মতলব উত্তরের বেলতলি বাজার সংলগ্ন মেঘনা নদীতে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার, একটি বাল্কহেডসহ ১৩ জনকে আটক করা হয়। পরে জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং আটকদের বেলতলি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।