জামায়াতের সেক্রেটারি

শেখ হাসিনা ভারতের কাছে স্বাধীনতা-সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ পিএম

বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব শেখ হাসিনা ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। মোদি আমাদের বিজয়কে বলে ভারতের বিজয়। আমাদের স্বাধীনতা ভারতের কাছে নিরাপদ নয়। বড় বড় মেগা প্রকল্প থেকে শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, ছেলে জয়, আর বোনের মেয়ে টিউলিপ মিলে দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এ দেশের মুক্তিযুদ্ধে ভারত তাদের স্বার্থে অংশ নিয়ে ছিল।

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে ইউনিটে দায়িত্বশীল সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, মোদী আমাদের স্বাধীনতা দিবসে তার বিবৃতিতে বাংলাদেশের নামটি একবারও বলেনি। ৫৩ বছর পর ভারত প্রমাণ দিয়েছে তারা আমাদের পাশে কীভাবে ছিল। মুক্তিযুদ্ধে তাদের স্বার্থে সাহায্য করেছে আমাদের ৷ স্বাধীনতা পাওয়ার পর ভারতীয় সেনারা এদেশ থেকে অনেক কিছু লুট করে নিয়েছে। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য এই ১৮ বছরে হাজারো আলেমকে নির্যাতন ও হত্যা করেছে। এর হাতে ধর্মীয় মূলবোধ নিরাপদ নই, গণতন্ত্র নিরাপদ নই,  স্বাধীনতা সার্বভৌত্ব তো ভারতের কাছে একবারে বিক্রিই করে দিয়েছে। গত বিজয় দিবসে মোদির যে স্টেটম্যান্ট, বাংলাদেশের ১৬ ডিসেম্বরের বিজয় এটা বাংলাদেশের মুক্তিকামী স্বাধীনতাকামী মানুষের বিজয় হয়েছে সেদিন। অথচ মোদি ১৬ ডিসেম্বরকে  ইংরেজিতে যে টুইটার করেছে সে এটা বাংলাদেশের বিজয় বলেনি। এটাকে তিনি ভারতের বিজয়। সে বুঝাতে চেয়েছে, ত্রি-যুদ্ধ, মুক্তিযুদ্ধ নয়। এই যুদ্ধ হচ্ছে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধে ভারত জিতেছে।

৫৩ বছর আগে জামায়াতে ইসলামী বলেছিল, আগ্রাসী আধিপত্য স্থাপনকারী ভারত কোনো দিন আমাদের বিশ্বস্ত বন্ধু হতে পারে না। এরা সাহায্য করেছে মুক্তিযুদ্ধে, ওদের স্বার্থে করেছে। এ দেশকে  ভালোবেসে করেনি।
এ সময় কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি ড. মো. ছামিউল হক ফারুকী, জেলা জামায়ের আমির মাওলানা আব্দুস সাত্তারসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত