আফগানিস্তানের অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টের প্রথম দুই সেঞ্চুরির দুটিকেই রূপ দিয়েছেন ডাবল সেঞ্চুরিতে। বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে বক্সিং টেস্টের শেষ দিনে এ কীর্তি গড়েন তিনি। এর আগে রহমত শাহও করেন ডাবল সেঞ্চুরি।
এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই ক্যারিয়ারে প্রথমবার তিন অঙ্ক ছুঁয়েছিলেন শাহিদি। সেই ম্যাচেও ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। অপরাজিত ছিলেন ২০০ রানের ইনিংস খেলে। বিশ্বের পঞ্চম ব্যাটার হিসেবে টানা দুটি ডাবল হানড্রেড করলেন শাহিদি।
বুলাওয়ে টেস্টের চতুর্থ দিন বৃষ্টিতে ভেসে যাওয়া, ম্যাচটি গড়াচ্ছে ড্রয়ের দিকে। প্রথম ইনিংসে ৩ উইকেটে ৫৮০ রান তুলে ব্যাটিং করছে আফগানিস্তান। নিজেদের প্রথম ইনিংসে জিম্বাবুয়ে করেছিল ৫৮৬ রান।