নাহিদ রানাকে টেস্টে ফেরানোর পথ খুঁজছেন নির্বাচকেরা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম

গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে চোট পাওয়ার পর এখনো মাঠে ফেরেননি নাহিদ রানা। অস্ট্রেলিয়া সফরে জানানি। এশিয়ান গেমসেও যাচ্ছন না। আজ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য যে দল ঘোষণা হয়েছে তাতেও নেই তিনি। 

প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, ৯ অক্টোবরের আগে খেলার মতো ফিট হওয়ার সম্ভাবনা নেই নাহিদের। আফগান টেস্টের পরপরই আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজেও নাহিদের থাকার সম্ভাবনা কম। 

এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের দৌড়ে বেশ ভালো মতোই আছে বাংলাদেশ। এই চক্রের এখনো ৬ ম্যাচ বাকি বাংলাদেশের—অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি, নভেম্বরে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুটি, আর ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। এই ম্যাচগুলোর সবকটিতেই নাহিদ রানাকে চান নির্বাচকেরা। বাশার বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা তাকে খুব করে চাচ্ছি। আশা করি তিনি এই সময়ের ভেতর ফিট হয়ে যাবেন। সে ক্ষেত্রে তার ফেরার সম্ভাব্য সেরা পথ কী হতে পারে, তা নিয়ে আমরা আলাপ করছি। হতে পারে (আমিরাতে) আমাদের যে ওয়ানডে (ত্রিদেশীয় সিরিজ) আছে সেখানে দুটি ম্যাচ খেলে টেস্টের প্রস্তুতি নেবেন, নয়তো (৩ অক্টোবর থেকে শুরু) প্রথম শ্রেণির ক্রিকেট মৌসুমে খেলে টেস্ট ম্যাচের প্রস্তুতি নেবেন।'

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ বিবেচনায় নিয়ে বিশ্রাম দেওয়া হয়েছে জাতীয় দলের আরেক পেসার তাসকিন আহমেদকেও। এ নিয়ে প্রধান নির্বাচক বলেছেন, 'তাকেও প্রাধান্য দিচ্ছি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোর জন্য। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যেন তাকে পুরোপুরি পাই, সে জন্য এই টেস্ট ম্যাচে রাখা হয়নি তাকে। তবে তিনি হয়তো ত্রিদেশীয় সিরিজে খেলবেন।'

 

সর্বশেষ সর্বাধিক পঠিত