আইএফআইপিএলসির পরিচালনা পর্ষদের সভা

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির (আইএফআইপিএলসি) পরিচালনা পর্ষদের ৩৫৫তম সভা রবিবার (২৯ ডিসেম্বর) প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদের চেয়ারম্যান আবুল কাসেম হায়দার সভায় সভাপতিত্ব করেন।

সভায় অন্যদের মধ্যে পর্ষদের ভাইস চেয়ারম্যান মোসতানছের বিল্লাহ ও কে. বি. এম. মঈন উদ্দিন চিশ্তী, পরিচালকবৃন্দ আনিস সালাউদ্দিন আহমেদ, আজগার হায়দার, স্বতন্ত্র পরিচালক ইরতেজা রেজা চৌধুরী ও ছায়েমা আক্তার, এফসিএ এবং আইএফআইপিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।