হবিগঞ্জের বাহুবলে আকিজ কোম্পানির কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় ওই উপজেলার ডুবাই বাজারে অবস্থিত আকিজ বেভারেজ কোম্পানির কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, গ্যাসের চাপ পরিক্ষার সময় সিলিন্ডার বিস্ফোরণে ২ জন নিহত হয়েছেন। বাহুবল উপজেলার ডুবাই বাজারের কাছে আকিজ ভেঞ্চারের নির্মাণাধীন একটি কারখানায় মঙ্গলবার সকাল ৯টার দিকে হঠাৎ এ বিস্ফোরণ ঘটে। এ সময় কারখানা চাল উড়ে যেতে দেখা যায়।
বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই ২ জন। এ ঘটনায় আশপাশের গ্রামের বাড়িঘরে আতঙ্ক দেখা দিয়েছে।
জালালাবাদ গ্যাস হবিগঞ্জ অফিসের ম্যানেজার মুরাদ হোসেন জানান ওই কারখানায় এখনো গ্যাস সংযোগ দেয়া হয়নি। কোম্পানি নিজেরাই সিলিন্ডারের মাধ্যমে রেগুলেটরি মিটারিং ষ্টেশনে (আরএমএস) পরিক্ষা করার সময় এ ঘটনা ঘটে।
বাহুবল থানার ওসি জানান প্রকৌশলীসহ ২ জন মারা গেছেন। আহত হয়েছে ১৫ জন। তবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
এদিকে কোম্পানির লোকজন চারদিক ঘিরে রাখায় সাংবাদিক সহ কেউ সেখানে প্রবেশ করতে পারছে না।