কোপাইলট চ্যাটবটযুক্ত নতুন ল্যাপটপ

মাইক্রোসফটের এআই চ্যাটবটযুক্ত নতুন কোপাইলট প্লাস ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ‘লেনোভো ইয়োগা সিøম ৭আই’ মডেলের ল্যাপটপটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স এলিট এক্স১ই-৭৮-১০০ প্রসেসর থাকায় সহজেই কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বিভিন্ন কাজ করার পাশাপাশি উন্নত গ্রাফিকসের গেম খেলা যায়। ল্যাপটপটির দাম ধরা হয়েছে ২ লাখ ২৫ হাজার টাকা। ১৪.৫ ইঞ্চি স্পর্শনির্ভর পর্দার ল্যাপটপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে বিভিন্ন কাজ করার পাশাপাশি একসঙ্গে একাধিক সফটওয়্যার ব্যবহার করা যায়। শুধু তা-ই নয়, পর্দার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হওয়ায় উন্নত মানের ছবি ও ভিডিও দেখা যায় ল্যাপটপটিতে। ৩২ গিগাবাইট র‌্যামযুক্ত ল্যাপটপটির ধারণক্ষমতা ১ টেরাবাইট। ডলবি অ্যাটমোস অপটিমাইজড প্রযুক্তির একাধিক স্টেরিও স্পিকারযুক্ত ল্যাপটপটিতে ৪টি মাইক্রোফোনও রয়েছে। ব্লুটুথ ৫.৪ এবং ওয়াইফাই ৭ প্রযুক্তি সমর্থন করা ল্যাপটপটিতে ৬৫ ওয়াটের ইউএসবি টাইপ সি অ্যাডাপ্টর থাকায় দ্রুত চার্জ করা যায়। ফলে চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না।