সাতক্ষীরার তালা উপজেলায় বাসের চাপায় বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৩০ মাইল নগরঘাটা এলাকার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সাতক্ষীরা সদরের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর নুরুল ইসলাম।
নিহত আমানুল্লাহ (৬০) সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলা গ্রামের শরিয়াতুল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শী অগ্রগতি এনজিওর পরিচালক আব্দুস সবুর জানান, ভ্যানচালক আমানুল্লাহ সাতক্ষীরার দিক থেকে কর্মস্থল অগ্রগতি রিসোর্টের দিকে আসছিলেন। তখন দ্রুতগামী ইমাদ পরিবহনের বাসের চাপায় নিহত হন এই ভ্যানচালক। দুর্ঘটনা ঘটিয়ে ড্রাইভার দ্রুত বাস নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
বয়োঃবৃদ্ধই ভ্যানচালকের চারটি মেয়ে রয়েছে। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়ল। তিনিসহ স্থানীয়রা ঘাতক বাস চালককে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।