রাজশাহীতে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যার পর মোহনপুর উপজেলার কেশরহাটের কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যার পর মোহনপুর উপজেলার কেশরহাটের কালিতলা এলাকায় একটি ট্রাক দুটি মোটরসসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থালেই ৩ জনের মৃত্যু হয়। তাদের লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের বাড়ি নওগাঁ জেলাতে বলে জানা গেছে। সড়ক দুর্ঘটনার কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শেষে যান চলাচল স্বাভাবিক হয়। আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।