তিন দশকের বেশি সময় ধরে চলে আসা চুক্তি অনুসরণ করে গত ১ জানুয়ারি নিজেদের পারমাণবিক স্থাপনাগুলোর তালিকা বিনিময় করেছে ভারত ও পাকিস্তান। পরমাণু স্থাপনাগুলোর ওপর আক্রমণ নিষিদ্ধ করার লক্ষ্যে ১৯৮৮ সালে দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় এবং ১৯৯১ সালে তা অনুমোদিত হয়। ১৯৯২ সালের ১ জানুয়ারি থেকে তালিকা বিনিময় শুরু হওয়ার পর থেকে এটি ছিল ৩৪তম বার্ষিক তালিকা বিনিময়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত ও পাকিস্তান আজ একযোগে নিউ দিল্লি ও ইসলামাবাদে পরমাণু স্থাপনাগুলোর তালিকা বিনিময় করেছে, যা পরমাণু স্থাপনাগুলোর ওপর আক্রমণ নিষিদ্ধ করার চুক্তির আওতায় রয়েছে।