হাসিনার ষড়যন্ত্র এখনো থামেনি: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ফ্যাসিস্ট সরকারের ৩০০ আসনের এমপিরা এখন পলাতক। তারপরও হাসিনার ষড়যন্ত্র এখনো থাামেনি। দিল্লিতে বসে এদেশে অরাজকতার ষড়যন্ত্র নিয়ে ব্যাস্ত।

শনিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কর্মী সম্মেলেন প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আইন অঙ্গনে বাংলাদেশের মানুষ সুবিচার ভোগ করতে পারেনি। দীর্ঘ ১৭ বছরের একটি কালো যুগ আমরা পার করে এসেছি। একটি বর্বর জাহেলি যুগ পার করে এসেছি। যে যুগে আমাদের কোন ভোটাধিকার ছিলো না। গণতন্ত্র ছিলো না। ধর্মীয় অধিকার ছিলো না। আইনের শাসন ছিলো না। অর্থনৈতিক অধিকার ছিলো না।

তিনি বলেন, আমাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান মানুষের আহাজারি এবং অন্নহীন-বস্ত্রহীন মানুষের কান্নায় এই বাংলার আকাশ বাতাস ভারী হয়েছে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, কর্তৃত্ববাদী শেখ পরিবার ও একটি দলের নেতৃত্বে বাংলাদেশ জিম্মি হয়ে অন্ধকারে ডুবে গিয়েছিল। আওয়ামী লীগের লোক না হলে চাকরি হবে না। তাদের ছেলে না হলে ব্যবসা হবে না। শেখ পরিবারের লোক না হলে ব্যবসা-বাণিজ্যের কোনো নিরাপত্তা ছিল না। আমাদের সন্তানদের চাকরি-বাকরি, রাজনীতি-অর্থনীতি সব তছনছ করে দেওয়া হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল ফারুকী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম, নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন, সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, সহসেক্রেটারি এডভোকেট মাহবুবুর রশিদ ফরাজী, ইসলামী ছাত্রশিবিরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফখরুল ইসলাম, মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলাম খালিদ।