আবার সেঞ্চুরি রহমত শাহর

বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন রহমত শাহ। একই ভেন্যুতে দ্বিতীয় টেস্টে আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন রহমত শাহ। এবার রহমত খেলেছেন ১৩৯ রানের ইনিংস।

আগের দিন রহমত অপরাজিত ছিলেন ব্যক্তিগত ১৮ রানে। গতকাল রহমত শাহ সেঞ্চুরি পূর্ণ করেন ২১০ বলে। এটি রহমতের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। শেষ পর্যন্ত ২৭৫ বল খেলে ১৪ চারে ১৩৯ এ থামেন আফগানিস্তানের ডানহাতি এই ব্যাটসম্যান। গতকাল তৃতীয় দিনে বৃষ্টির বাগড়ায় খেলা আগেই শেষ হয়। আফগানিস্তান দিন শেষে তোলে ৭ উইকেটে ২৯১ রান। ব্লেসিং মুজারাবানি নিয়েছেন ৪ উইকেট। অভিষিক্ত ইসমাত আলম ৬৪ রান নিয়ে আজ চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন। গতকাল টেস্টের তৃতীয় দিন শেষে আফগানরা দ্বিতীয় ইনিংসে এগিয়ে ২০৫ রানে। আফগানিস্তানের ১৫৭ রানের জবাবে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে অলআউট হয় ২৪৩ রানে।