টঙ্গীর ইজতেমা ময়দান দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহতের ঘটনার পর সভা-সমাবেশ, বিক্ষোভে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ১৬ দিন পর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।
গতকাল শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান পরিস্থিতি বিবেচনাপূর্বক গত ১৮ ডিসেম্বর বুধবার দুপুর ২টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি সংক্রান্তে জারি করা নিষেধাজ্ঞা গত শুক্রবার থেকে প্রত্যাহার করা হলো।