বলিউডের তুমুল জনপ্রিয় দিপীকা পাডুকোনের কর্মজীবন ২০০৫ সালে শুরু হয়েছিল। সে বছরই প্রথম পোশাকশিল্পী সুনীত বর্মার জন্য ব্যাম্পে হেঁটেছিলেন। তারপর থেকে একাধিক বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওর কাজ করেন।
২০০৭ সালে তিনি বলিউডে যাত্রা শুরু করেন। ‘ওম শান্তি ওম’ সিনেমায় শান্তিপ্রিয়ার চরিত্রে নজর কেড়েছিলেন এ নায়িকা। জাদুভরা চোখে টানা কাজল, সারল্যে ভরা হাসিতে মুগ্ধ করেছিলেন দীপিকা। এরপরে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। এরই ১৭ বছর বলিউডে কাটিয়ে ফেলেছেন তিনি ঘরও বেঁধেছেন হিন্দি সিনেমা জগতের মানুষের সঙ্গে।
দীপিকা বর্তমানে ভারতের শীর্ষ নায়িকাদের একজন। তার সম্পদের পারিমাণ জানতে ভীষণ কৌতূহলী অনুরাগীরা। এখন তিনি বলিউডে উঁচু দরের পারিশ্রমিক নিয়ে থাকা ‘নায়িকাদের একজন’ বলে লিখেছে টাইমস অব ইন্ডিয়া। তার সম্পদের পারিমাণ জানতে ভীষণ কৌতূহলী অনুরাগীরা।
বর্তমানে ৫০০ কোটি রুপির মালিক দীপিকা। প্রতি সিনেমার জন্য ৩০ কোটি রুপি নিয়ে থাকেন তিনি। হিসাব বলছে, প্রতি মাসে দীপিকার আয় ৩ কোটি রুপি।
মুম্বাইয়ের ওরলিতে পাঁচ কামরার একটি ফ্ল্যাট রয়েছে দীপিকা-রাণবীর সিংয়ের, যেটির দাম ৪০ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় ৫৬ কোটি টাকারও বেশি।
মাঝে মধ্যেই ছুটি কাটাতে আলিবাগে ছুটে যান তারা, সেখানেও এই দম্পতির একটি বাংলোও রয়েছে। সেই বাংলোর দাম ২২ কোটি টাকা।
এছাড়াও ২০১৩ সালে মুম্বাইয়ের প্রভাদেবীতে একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন দীপিকা। পরে স্বামী রণবীর সিংহের সঙ্গে মিলে বান্দ্রাতে শাহরুখের বাড়ির কাছেই আরও একটি বাড়ি কিনেছেন দীপিকা। ১১,২৬৬ বর্গফুটের সেই বাড়ির দাম ১১৯ কোটি রুপি।
দীপিকা এ ছাড়াও বেশ কিছু প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। অভিনয়ের পাশাপাশি একাধিক বিদেশি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবেও আয় করেন এ নায়িকা। বর্তমানে তার নিজস্ব পোশাক ও ত্বক পরিচর্যার ব্র্যান্ডও রয়েছে। এ থেকে তিনি প্রতি মাসে মোটা অংকের টাকা আয় করে থাকেন।