ওয়েস্টার্ন গ্রুপ ৩৮তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ ২০২৫ ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ও বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র সভাপতি লে. জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।
এছাড়াও সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. তৌহিদ হোসেন, টুর্নামেন্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.), জয়েন্ট সেক্রেটারি কর্নেল মো. শহিদুল হক (অব.), ওয়েস্টার্ন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর বশির আহমেদের পক্ষে প্রতিষ্ঠানের চিফ ট্রেড অফিসার কর্নেল মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদ ভূঁইয়া পিএসসি (অব.) উপস্থিত ছিলেন।
এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়া, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও জাপান ২২ জন গলফারসহ সর্বমোট ১১৫ জন গলফার অংশ নিচ্ছেন। আগামী ১১ জানুয়ারি প্রতিযোগিতার সমাপনী দিনে সেনাপ্রধান ও গলফ ফেডারেশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।