লঙ্কায় সুমাইয়াদের সান্ত্বনার জয়

মালয়েশিয়ায় বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সফরে নিজেদের ঝালিয়ে নিতে চেয়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের ক্রিকেটাররা। সফরের প্রথম দুই ম্যাচে হারের পর ম্যাগোনায় গতকাল শেষ ম্যাচে সান্ত্বনার জয় তুলে নিয়েছেন সুমাইয়ারা। টস জিতে শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ১১০ রানের জবাবে ২ বল আর ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। এর আগে কলম্বোয় প্রথম দুই ম্যাচেই হারতে হয় বাংলাদেশকে।