সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা মুশফিক আর ফারহান। অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে নেওয়া হয়। ভক্তরা এমন খবরে চিন্তিত ছিলেন। তবে এখন ফারহান সুস্থ। ফিরেছেন বাসায়। সামাজিক মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি একটি আবেগঘন লেখাও লিখেছেন।
ফারহান সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছেন, ৬ দিন পর ফিরছি বাসায়, এই ৬ দিনে জীবনকে খুব কাছ থেকে চিনে নিলাম আরো একবার! আমাকে দেখতে আসছে অসংখ্য শুভাকাঙ্ক্ষী, প্রযোজক, পরিচালক, সহকর্মী, প্রিয় দর্শকেরা... আমি সবাইকে দেখে মুচকি হাসছি... কি বলব বুঝতে পারছিনা, হাসি দিয়ে বুঝাতে চাইলাম চিন্তা করোনা, বেঁচে আছি ভাই!
তিনি বলেন, আমি শুধু সবার চোখে মুখে আমাকে হারানোর ভয় দেখতে পাচ্ছিলাম। আমি ভীষণ আবেগপ্রবণ মানুষ, অনেক কষ্টে আবেগকে ধরে রাখছিলাম। আর ভাবছি যারা এত ভালবাসে তাদের জন্য হলেও আমাকে নতুন ভাবে বাঁচতে হবে।
তিনি বলেন, এবারের যাত্রায় বাসায় ফিরছি। আমার প্রিয় দর্শক, সাংবাদিক, সহকর্মী, কলাকুশলী যারাই আমার খোঁজ খবর নিয়মিত নিয়েছেন এই ক'দিন আমি তাদের কাছে চির কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসাতেই আমি ফারহান হয়েছি, ইনশাল্লাহ আপনাদের এই অকৃত্রিম ভালবাসাই ফারহানকে বাঁচিয়ে রাখবে