এবার ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরীতে গেলেন ছোট পর্দার সময়ের ব্যস্ত অভিনেতা মুশফিক আর ফারহান। মক্কা থেকে এই অভিনেতা নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি ইহরামের সাদা পোশাক পরে পবিত্র কাবা শরীফের সামনে বসে আছেন।
ভিডিওতে আবেগভরা কণ্ঠে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ… জীবনে প্রথমবার কাবা শরীফের সামনে এসেছি। কালো পাথরে চুমু দিতে পেরেছি। এটা আল্লাহর অশেষ রহমত। এর চেয়ে বড় পাওয়া জীবনে আর কিছু নেই। আল্লাহ সবাইকে এই পবিত্র স্থানে আসার তাওফিক দিন। আর সবাই আমার জন্য দোয়া করবেন।’
ভিডিও শেয়ার হওয়ার পর ভক্তরা কমেন্ট বক্সে শুভকামনা ও দোয়ার বার্তা দিয়ে ভরে দিয়েছেন। ফারহানের সঙ্গে মক্কায় উপস্থিত প্রবাসী বাঙালিদের ছবি তুলতে দেখা গেছে। তিনি তাদের আবদার হাসিমুখে মেটিয়েছেন।
আজ ফিল্মফেয়ারের মঞ্চ মাতাবেন শাহরুখ
আনচেলত্তিকে ২০৩০ সাল পর্যন্ত রেখে দিতে চায় ব্রাজিল