সানগ্লাস যেসব সমস্যা থেকে চোখকে সুরক্ষিত রাখে

সানগ্লাস চোখকে বিভিন্ন সমস্যা থেকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হালকা লিপস্টিক আর চোখে সানগ্লাসটা পরে নিলে সাজ সম্পূর্ণ হয়। তবে চশমা শুধু ফ্যাশনের অঙ্গ নয়, বরং চোখ সুরক্ষিত রাখতে একটা আড়াল চাই। চোখের বর্ম হিসাবে সানগ্লাসের জুড়ি মেলা ভার। শীতের রোদে তেমন তেজ থাকে না বলে অনেকেই ঠাণ্ডায় সানগ্লাস এড়িয়ে চলেন। তবে বিভিন্ন গবেষণা জানাচ্ছে, শীত-গ্রীষ্ম-বর্ষা এই তিন মরসুমেই চোখে রোদে চশমা থাকা জরুরি। সানগ্লাস কী কী সমস্যা থেকে চোখ সুরক্ষিত রাখে-

১)  সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে চোখ সুরক্ষিত রাখতে সানগ্লাস পরা বাধ্যতামূলক। সূর্যরশ্মি দৃষ্টিশক্তি নষ্ট করে দিতে পারে ৮০ শতাংশ। তাই সারা বছরই সানগ্লাস পরতে পারলে ভাল এমনকি মেঘলা দিনেও সানগ্লাস পরতে পারলে ভাল হয়। সূর্যের অতিবেগুনী  রশ্মি চোখের কর্নিয়া, লেন্স ও রেটিনায় ক্ষতি করতে পারে। দীর্ঘমেয়াদী রশ্মির সংস্পর্শে থাকলে ক্যাটারাক্ট, পিঙ্গুয়েকুলা, এবং ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার ঝুঁকি থাকে। ইউ ভি ফিল্টারযুক্ত সানগ্লাস এই ক্ষতির হাত থেকে চোখকে রক্ষা করে।

২)  রোদ চোখের মণির ক্ষতি করে। সরাসরি রোদ লেগে চোখের কোষগুলিও নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য চোখের আড়াল দরকার হয়। সানগ্লাস সেই আড়াল হতে পারে। অনেক সময় চোখে রোদ পরলে চোখ দিয়ে জল গড়ায়। চোখ লাল হয়ে যায়। সানগ্লাস পরে নিলে এই সমস্যাগুলি হবে না।

৩)  রাস্তার ধুলোবালিও চোখের পক্ষে বিপ্পজনক। সেসব থেকে চোখ সুরক্ষিত রাখতেও বাহিরে বের হলে চশমা পরা প্রয়োজন। চোখে চশমা থাকলে অন্তত এসব অবাঞ্ছিত ধুলোবালি থেকে চোখ নিরাপদে থাকবে। ধুলোবালি বা দূষণের কারণে চোখে অ্যালার্জি, সংক্রমণ (কনজাঙ্কটিভাইটিস) হতে পারে। সানগ্লাস চোখের উপর একটি সুরক্ষা স্তর তৈরি করে, যা বাইরের ময়লা বা দূষিত কণাকে আটকায়।

৪)  আলো বা গ্লেয়ার থেকে রক্ষা করে সানগ্লাস। প্রচণ্ড রোদ বা জ্বলন্ত আলো চোখকে অস্বস্তি দেয় এবং সাময়িকভাবে দৃষ্টিশক্তি কমিয়ে দিতে পারে। এর জন্য ব্যবহার করতে পারেন পোলারাইজড । কারণ পোলারাইজড সানগ্লাস চোখকে এই ধরনের গ্লেয়ার থেকে সুরক্ষিত রাখে এবং দৃষ্টিশক্তি স্বচ্ছ রাখে।

৫)  তীব্র বাতাসে চোখ শুষ্ক হয়ে যেতে পারে (ড্রাই আই সিনড্রোম) তাই সানগ্লাস বাতাসের ক্ষতিকর প্রভাব থেকে চোখকে রক্ষা করে। তাই যতটা সম্ভব বেশি বাতাস থেকে চোখকে দূরে রাখাই ভালো।

৬)  তুষার বা পানির প্রতিফলিত আলো (স্নো ব্লাইন্ডনেস) চোখের কর্নিয়ার ক্ষতি করতে পারে। তাই তুষার পাতের সময় সানগ্লাস পড়া অত্যন্ত জরুরি। বিভিন্ন পরিবেশগত অবস্থায় সানগ্লাস চোখে চাপ কমায় এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে।   সঠিক সানগ্লাস ব্যবহার করলে চোখ সুস্থ রাখা সহজ হয়। বিশেষত, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী  প্রোটেকশনযুক্ত সানগ্লাস নির্বাচন করাই সেরা।