বার্সেলোনার ১০০

২০২৩ সালের ফেব্রুয়ারিতে ১০০ ট্রফির মাইলফলক স্পর্শ করেছিল রিয়াল মাদ্রিদ। এরপর গত দুই বছরে আরও সমৃদ্ধ হয়েছে দলটির ট্রফি ক্যাবিনেট। তবে কাছাকাছি গিয়েও ১০০ ট্রফি জয়ের অপেক্ষা যেন শেষ হচ্ছিল না রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার। অবশেষে সেই অপেক্ষা ফুরলো তাদের। রবিবার রিয়ালকে হারিয়েই এবার ১০০ ট্রফির মাইলফলক স্পর্শ করেছে কাতালান ক্লাবটি