২০২৩ সালের শুরুতে ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাটেড থেকে সৌদি আরবের ক্লাব আল নাসরে পাড়ি দিয়ে হৈ চৈ ফেলে দেন। রোনালদোর সঙ্গে সৌদি ক্লাবটির চুক্তি ছিল ২০২৫ এর জুন পর্যন্ত। রোনালদো নানা সময়ে দেওয়া সাক্ষাৎকারে জানান, সৌদিতেই থাকার ইচ্ছের কথা।
বেশ কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে রোনালদোর সঙ্গে এরই মধ্যে আরও এক বছরের চুক্তি করেছে আল নাসর।
সৌদির স্থানীয় সংবাদমাধ্যম আল খবর এর রিপোর্টে বলা হয়েছে, এক মৌসুমের জন্য নতুন চুক্তিতে রোনালদো পাবেন ১৮৩ মিলিয়ন ইউরো। যা বাংলাদেশি টাকায় হয় ২২৬৭ কোটি টাকা। রোনালদো প্রতি মাসে ১৫.২৫ মিলিয়ন, সপ্তাহে ৩.৮ মিলিয়ন এবং প্রতিদিন এর হিসেবে ৫ লাখ ৫৫ হাজার ইউরো পাবেন।
পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯১৭ গোল করেছেন রোনালদো। সৌদি প্রো লিগে চলতি মৌসুমে গোলদাতা তালিকার শীর্ষে আছেন সিআরসেভেন।
আল নাসরের হয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত সব মিলিয়ে ২০ ম্যাচে করেছেন ১৭ গোল। আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৮৪ ম্যাচে করেছেন ৭৫ গোল, অ্যাসিস্ট ১৮টি।